Headlines

অরবিন্দনগর কলোনিতে ইয়াবা নিয়ে যুবক আটক! এলাকাবাসীর হাতে ধরা পড়ে পুলিশের হেফাজতে

কৈলাসহর থানার অন্তর্গত অরবিন্দনগর কলোনিতে ইয়াবা বিক্রি করতে এসে এক যুবক এলাকাবাসীর হাতে আটক হয়েছে বলে অভিযোগ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই যুবককে হেফাজতে নেয়।পুলিশের তল্লাশিতে আটক যুবকের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা যায়, আটক যুবকের বাড়ি রাঙ্গাউটি এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে অরবিন্দনগর কলোনি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং আটক যুবকের সঙ্গে মাদক কারবারে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *