নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভার। নেশার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকাসক্তি প্রতিরোধে কীভাবে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।সভায় প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাদকবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এই উদ্যোগে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।সভা শেষে গোটা বিষয় নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এডিএম রাকেশ দেববর্মা। তিনি নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।মাদকবিরোধী এই লড়াইয়ে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও গুরুত্ব দেওয়া হয় সভায়।
নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে প্রজ্ঞা ভবনে বিশেষ আলোচনা সভা
