পশ্চিম ত্রিপুরা জেলায় ৭২ ঘণ্টার বনধকে ঘিরে উত্তেজনা অব্যাহত। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক বিশাল কুমার, পুলিশ সুপার এবং এসডিএমের উপস্থিতিতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলেও বৈঠকের পরও বিভিন্ন এলাকায় অবরোধ চলতে থাকে।প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করা হয়। তবে আলোচনার পরও অবরোধ প্রত্যাহার না হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।প্রশাসনিক বৈঠক শেষে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক বিশাল কুমার ৭২ ঘণ্টার বনধের পরিস্থিতি, প্রশাসনের পদক্ষেপ এবং পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত জানান। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জনজীবন বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।বৈঠকের পরও অবরোধ চলতে থাকায় আগামী কয়েক ঘণ্টায় পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই এখন নজর প্রশাসন ও সাধারণ মানুষের।
বৈঠকের পরও অবরোধ অব্যাহত! ৭২ ঘণ্টার বনধ নিয়ে বড় বার্তা জেলাশাসকের
