বিশালগড়ের পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় নির্মাণকাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম তপন দেবনাথ, বাড়ি বিশালগড়ের মধ্য ব্রজপুর এলাকায়।শনিবার আশুতোষ দাসের বাড়িতে বিল্ডিংয়ের ছাদের কাজ করার সময় আচমকাই উপর থেকে পড়ে গুরুতর আহত হন তপন দেবনাথ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তাঁকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।তপনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্যরা। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছায় বিশালগড় থানার পুলিশ। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
তিনতলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের, শোকের ছায়া বিশালগড়ে
