সোনামুড়া থানায় দায়ের হওয়া ধর্ষণের মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, গত ২৬ আগস্ট একাকিত্বের সুযোগ নিয়ে ওই মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়।অভিযোগের ভিত্তিতে সোনামুড়া থানায় ধর্ষণের ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে আজ ভোরে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর সমস্ত আইনি প্রক্রিয়া মেনে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।তদন্তে অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সোনামুড়ায় মহিলাকে ধর্ষণের অভিযোগ, ভোরে গ্রেফতার অভিযুক্ত
