শনিবার দুপুরে উৎসবমুখর পরিবেশে বিশালগড় সূর্যকিরণ বিবাহ ভবনে অনুষ্ঠিত হলো ৬৫তম শিক্ষক দিবস উদযাপন। বিশালগড় ব্লকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ-সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিধায়ক শিক্ষকদের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
বিশালগড়ে ৬৫তম শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত শিক্ষক-শিক্ষিকারা
