Headlines

ট্রেন স্টপেজের দাবিতে পানিসাগর স্টেশনে রেল অবরোধ, বিক্ষোভে উত্তাল জনতা

পানিসাগর রেল স্টেশনে আগরতলা-শিলচর ও শিলচর-আগরতলা রুটের যাত্রীবাহী ট্রেনের নিয়মিত স্টপেজ চালুর দাবিতে বৃহস্পতিবার গণআন্দোলনে সামিল হন এলাকার সাধারণ মানুষ। পাশাপাশি স্টেশনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিও জোরালোভাবে তুলে ধরেন আন্দোলনকারীরা।সকাল থেকেই পানিসাগর রেল স্টেশন চত্বরে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ট্রেনগুলির স্টপেজ পুনরায় চালুর দাবি জানিয়ে আসলেও রেল দপ্তরের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ বিক্ষোভকারীদের। বিশেষ করে করোনা মহামারীর পর থেকেই একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান আন্দোলনকারীরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্টেশন চত্বরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ, টিএসআর জওয়ান এবং রেল পুলিশ। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা রেললাইন অবরোধ করে নিজেদের দাবির প্রতি সমর্থন জানান।পরবর্তীতে নির্ধারিত সময়ে শিলচর-আগরতলা গামী ট্রেন পানিসাগর স্টেশনে পৌঁছালে ট্রেন আটকে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। দ্রুত সমস্যার সমাধান এবং ট্রেন স্টপেজ পুনরায় চালুর দাবিতে সরব হন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *