Headlines

পারিশ্রমিক বঞ্চনার অভিযোগে শ্রম দপ্তরে ডেপুটেশন অসংগঠিত শ্রমিক কংগ্রেসের

মশা নিধনের ওষুধ কাঁধে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে কাজ করা শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক প্রদান ও শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে বৃহস্পতিবার শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মশা নিধনের কাজ করলেও বহু শ্রমিক নিয়মিত পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি কর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাও নেই বলে দাবি সংগঠনের।এদিন সংগঠনের সদস্যরা শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। তাদের বক্তব্য, করোনা পরবর্তী সময়ে এই ধরনের স্বাস্থ্য পরিষেবামূলক কাজে যুক্ত শ্রমিকদের গুরুত্ব অনেক বেড়েছে, অথচ বাস্তবে তারা ন্যায্য সম্মান ও আর্থিক নিরাপত্তা পাচ্ছেন না।ডেপুটেশনের মাধ্যমে শ্রমিকদের বকেয়া মজুরি দ্রুত প্রদান, নিয়মিত বেতন কাঠামো চালু এবং কর্মরত শ্রমিকদের সরকারি স্বীকৃতি দেওয়ার দাবিও জানানো হয়। শ্রম দপ্তরের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *