জোলাইবাড়ী ব্লকে ADC Village নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসার পর এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে সাংবাদিক সম্মেলন করলেন জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা রিটার্নিং অফিসার নবব্রত দত্ত।রবিবার নিজের অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নবব্রত দত্ত অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তাঁর বক্তব্য, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট সাংবাদিক প্রায় ৩০ মিনিট অফিসের একটি কক্ষে বসে অ্যাডিশনাল রিটার্নিং অফিসারের সঙ্গে কথাবার্তা বলছিলেন। এর ফলে অন্যান্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে অসুবিধা হচ্ছিল বলে দাবি করেন তিনি।পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই সাংবাদিককে কক্ষ থেকে বেরিয়ে গিয়ে বাইরে থেকে সংবাদ সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছিল বলে জানান BDO। কিন্তু পরবর্তীতে তাঁকে কক্ষ থেকে বের করে দেওয়া এবং সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশিত হয় বলে দাবি করেন তিনি।সাংবাদিক সম্মেলনে ব্লকের সিসিটিভি ফুটেজ দেখিয়ে ঘটনার তাঁর বক্তব্য তুলে ধরেন নবব্রত দত্ত। একইসঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতাকে সম্মান জানিয়ে প্রশাসনিক কাজের সময় শৃঙ্খলা বজায় রাখার বিষয়টিও তুলে ধরেন তিনি।ঘটনাকে ঘিরে সাংবাদিক মহল ও প্রশাসনের মধ্যে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে BDO-র এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সংবাদ সংগ্রহে বাধার অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখিয়ে জবাব BDO-র
