ধর্মনগর: ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে ধর্মনগরে রক্তদান শিবিরের আয়োজন করল সিআইটিইউ। রবিবার দুপুরে সিপিআই(এম)-এর উপ্তাখালি অঞ্চল অফিসে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন। সম্মেলনের প্রস্তুতি হিসেবে সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সমীরণ দাস ও নিরঞ্জন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন চা শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি মাখন লাল পাল, উপ্তাখালি অঞ্চল সম্পাদক উজ্জ্বলা দাস সহ অন্যান্য নেতৃত্ব ও স্থানীয় কর্মীরা।ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসক অনিমেষ সাহা এবং ব্লাড ব্যাংকের কর্মী ও টেকনিশিয়ানদের সহযোগিতায় রক্তদান প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন মোট ২১ জন স্বেচ্ছায় রক্তদান করেন।চা শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলনের আগে আয়োজিত এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা যায়। সম্মেলনের প্রস্তুতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরেছে এই উদ্যোগ।
শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলনের আগে ধর্মনগরে রক্তদান, ২১ জনের স্বেচ্ছায় রক্তদান
