Headlines

জিবি হাসপাতাল চত্বরে অচৈতন্য যুবক উদ্ধার, পরে মিলল চাঞ্চল্যকর তথ্য!

আগরতলা: জিবি হাসপাতাল চত্বরে এক যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে তাঁকে হাসপাতালের রোগী বলে মনে করা হলেও পরে জানা যায়, তিনি আসলে এক রোগীর পরিজন।জানা গেছে, জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই যুবকের ভাইয়ের স্ত্রী। তাঁকে দেখতে হাসপাতালে এসেছিলেন যুবকটি। কোনও একসময় হাসপাতাল চত্বরে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।বিষয়টি নজরে আসতেই হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে উপস্থিত অনেকেই তাঁকে রোগী বলে মনে করেছিলেন। পরে জানা যায়, হাসপাতালে ভর্তি থাকা মহিলা তাঁর ভাইয়ের স্ত্রী।এদিকে জানা গেছে, মাত্র দু’দিন আগেও তাঁর ভাই একই ধরনের একটি ঘটনা ঘটিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। তবে ঠিক কী কারণে পরপর এমন ঘটনা ঘটছে, তা নিয়ে হাসপাতাল চত্বরে নানা আলোচনা শুরু হয়েছে।ঘটনার বিস্তারিত কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *