Headlines

৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলার অভিযোগ বিশালগড়ে

দুর্গাপুজোর ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলার অভিযোগ উঠল বিশালগড় থানাধীন কড়ইমুড়া বাজার সংলগ্ন এলাকায়। অভিযোগ, প্রভুরামপুর এলাকার জাকির হোসেন ও অঙ্কুর দেবনাথের নেতৃত্বে রফিক মিয়ার বাড়িতে হামলা চালানো হয়।ঘটনার সময় রফিক মিয়া বাড়িতে ছিলেন না। বাড়িতে তাঁর স্ত্রী ও দুই শিশুকন্যা উপস্থিত ছিল। আতঙ্কিত হয়ে তাঁরা গভীর রাতে বিশালগড় থানার দ্বারস্থ হন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।অন্যদিকে, ঘটনার সঠিক তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ যাচাইয়ের দাবি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে হামলা ও চাঁদা দাবির অভিযোগের বিষয়ে পুলিশি তদন্তের অগ্রগতি এবং অভিযুক্তদের বক্তব্য এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *