বিশালগড় থানাধীন বাইদ্যারদিঘি বাজারে আবর্জনা ফেলা নিয়ে বাবা ও ছেলেকে মারধরের অভিযোগ উঠল বিজেপি নেতা ভক্ত দেবনাথের বিরুদ্ধে। জানা গেছে, শুক্রবার সকালে মাংস বিক্রেতা জয়ন্ত সাহা মাংসের বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে আক্রান্ত হন বলে অভিযোগ। তাঁর বাবা বিজয় সাহাও মারধরের শিকার হয়েছেন বলে দাবি।ঘটনার পর জয়ন্ত সাহা অভিযুক্ত বিজেপি বুথ সভাপতি ভক্ত দেবনাথের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানা যায়নি।
বাইদ্যারদিঘি বাজারে বাবা-ছেলেকে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
