বিশ্রামগঞ্জ থানাধীন জোরপুকুর এলাকায় বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে চুরির অভিযোগ উঠেছে। সন্ধ্যার সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাতের পুলিশি টহলদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাতে পুলিশের টহল নিয়ে অসন্তোষ রয়েছে। তাঁদের দাবি, এলাকায় চুরি-সহ অপরাধমূলক ঘটনা রুখতে আরও কার্যকর নজরদারি প্রয়োজন।ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক বিস্তারিত বক্তব্য দিতে চাননি বলে অভিযোগ। বিশ্রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজিত দেববর্মার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ।তবে চুরির ঘটনায় কী কী সামগ্রী খোয়া গিয়েছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ বিষয়ে কোনও মামলা দায়ের হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগগুলির বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যও জানা যায়নি।
বিশ্রামগঞ্জে বাড়িতে চুরি, রাতের পুলিশি টহল নিয়ে প্রশ্ন
