Headlines

ইন্দো-বাংলা সীমান্তে আটক বাংলাদেশি নাগরিক, আদালতে পেশ

ইন্দো-বাংলা সীমান্তে উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন ইচাইরপার এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফের স্পেশাল ব্রাঞ্চের যৌথ দল।বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের এক ইন্সপেক্টর জানান, ধৃত ব্যক্তির নাম মইন উদ্দিন ওরফে ডালিম। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা। তাঁর পিতার নাম খালিদ মিয়া বলে জানা গেছে।যৌথ অভিযানের পর বৃহস্পতিবার রাতে তাঁকে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কদমতলা থানার ওসি গুরুপদ দেবনাথ জানান, এই ঘটনায় কদমতলা থানায় ৬২/২৬ নম্বর মামলা নথিভুক্ত করা হয়েছে। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স আইন, ২০২৫-এর অধীনে মামলাটি রুজু করা হয়েছে বলে জানান তিনি।পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার ধৃত ব্যক্তিকে ধর্মনগর আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *