Headlines

সাব্রুমে বিরোধী দলনেতার এসকর্ট গাড়ির ধাক্কায় গুরুতর আহত ব্যক্তি

সাব্রুম মহকুমার হরিনা বাজার সংলগ্ন জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন প্রিয়তম সরকার নামে এক ব্যক্তি। তাঁর বাড়ি থাইবুং এলাকায়। দুর্ঘটনায় সাব্রুমের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর এসকর্ট গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বলে জানা গেছে।দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে নিজের গাড়িতে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সেখানে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে হাসপাতালে আহত ব্যক্তির চিকিৎসা চলছে।দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *