Headlines

“করুণা নয়, চাই সমান অধিকার”—ত্রিপুরায় প্রতিবন্ধী অধিকার মঞ্চের সম্মেলনে জোরালো বার্তা

আগরতলা: “করুণা নয়, চাই সমান অধিকার”—এই দাবিকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের ৩য় ত্রি-বার্ষিক সম্মেলন। দশরথ মেমোরিয়াল হলে আয়োজিত এই সম্মেলনে প্রতিবন্ধী নাগরিকদের অধিকার, সমান সুযোগ, প্রবেশগম্যতা, মর্যাদা ও ব্যক্তি স্বাধীনতার বিষয়গুলি গুরুত্ব পায়।সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলী সহ সংগঠনের নেতৃত্ব, প্রতিনিধি ও সদস্যরা।বক্তারা বলেন, প্রতিবন্ধী মানুষদের প্রতি করুণা বা দয়ার পরিবর্তে তাঁদের প্রাপ্য সমান অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে। শিক্ষা, কর্মসংস্থান, যাতায়াত, সরকারি পরিষেবা ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবেশগম্যতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে জীবনযাপন এবং সমাজে পূর্ণ মর্যাদার সঙ্গে অংশগ্রহণের সুযোগ তৈরির দাবিও উঠে আসে সম্মেলন থেকে।সম্মেলনকে ঘিরে সংগঠনের আগামী দিনের কর্মসূচি ও অধিকার আদায়ের আন্দোলনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। “করুণা নয়, অধিকার”—এই বার্তাতেই সমান মর্যাদার সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *