Headlines

১০ বছর পর ভিসি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিলেজে মথার মনোনয়ন মিছিল

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান। আদালতের নির্দেশে ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে মান্দাইয়ে দেখা গেল তিপ্রা মথার শক্তি প্রদর্শন।মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটির মধ্যে ২৩টি ভিলেজ থেকে তিপ্রা মথা মনোনীত প্রার্থীরা দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দেন। মিছিলে উপস্থিত ছিলেন এমডিসি জিতেন দেববর্মা, বিধায়িকা স্বপ্না দেববর্মা-সহ দলের নেতা-কর্মীরা।দলীয় নেতৃত্বের বক্তব্য, দীর্ঘদিন ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ায় গণতান্ত্রিক ব্যবস্থায় তৈরি হয়েছিল শূন্যতা। নির্বাচন আয়োজনের দাবিতে দলের প্রতিষ্ঠাতা বুবাগ্রার নেতৃত্বে দীর্ঘ আইনি লড়াই চলে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষ পর্যন্ত আদালতের রায়ের পরই ১০ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বলে দাবি তাদের।মনোনয়ন দাখিলের পর ভিসি নির্বাচন, দীর্ঘ আইনি লড়াই এবং দলের প্রস্তুতি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানান উপস্থিত তিপ্রা মথা নেতৃত্ব। নির্বাচনকে সামনে রেখে মান্দাইয়ে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *