আসন্ন ভিলেজ নির্বাচনকে সামনে রেখে ভিলেজ স্তরে জোটের সমন্বয় আরও মজবুত করতে শান্তিরবাজারের বকাফা ব্লকে গুরুত্বপূর্ণ বৈঠক করল বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি।সোমবার শান্তিরবাজার পূর্ত দপ্তরের ডাকবাংলোতে তিন দলের নেতৃত্বের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বৈঠকে বকাফা ব্লকের ১৪টি ভিলেজে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।আলোচনায় ১৪টি ভিলেজের মধ্যে ৭টিতে বিজেপি এবং ৭টিতে তিপ্রা মথার প্রার্থী দেওয়ার বিষয়টি উঠে আসে। পাশাপাশি জোটের শরিক আইপিএফটিকে ২টি আসন ছেড়ে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা যায়।তিন দলের নেতৃত্বের বক্তব্য, ভিলেজ স্তর পর্যন্ত জোটের সমন্বয়কে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগামীকাল তিন দলের নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতিতে উৎসবের আবহে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে।বৈঠকে উপস্থিত ছিলেন শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, এমডিসি কেনারাম রিয়াং, বিজেপির মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সহ-সভাপতি রবীন্দ্র রিয়াং, বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক মম্বু মগ, তিপ্রা মথার সিনিয়র নেতা হরেন্দ্র রিয়াং, আইপিএফটি কেন্দ্রীয় কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মানিক ত্রিপুরা এবং আইপিএফটির শান্তিরবাজার ডিভিশনাল সভাপতি জ্যোতিলাল রিয়াং।ভিলেজ নির্বাচনকে ঘিরে বকাফা ব্লকে বিজেপি–তিপ্রা মথা–আইপিএফটির এই সমন্বয় রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এখন দেখার বিষয়, আসন সমঝোতার চূড়ান্ত রূপরেখা কী দাঁড়ায় এবং মনোনয়ন পর্বে জোটের এই সমীকরণ কতটা বাস্তব রূপ পায়।
ভিলেজ ভোটে ত্রিস্তরীয় জোটের সমীকরণ! বকাফায় বিজেপি–মথা–আইপিএফটির আসন সমঝোতার বৈঠক
