Headlines

মুঙ্গিয়াকামিতে মথার মনোনয়নে গতি, ৯০% আসনে প্রার্থী

মুঙ্গিয়াকামি ব্লকের অধীন ১৪টি ভিলেজ কাউন্সিলের আসন্ন নির্বাচনকে ঘিরে তিপ্রামথা দলের মনোনয়ন জমার প্রক্রিয়ায় বাড়ল গতি। সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ পর্যায়ে ১৪টি ভিসির প্রায় ৯০ শতাংশ আসনে দলীয় মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।এর আগে গত শনিবার এমডিসি উৎপল দেববর্মার উপস্থিতিতে প্রায় ৫০ শতাংশ আসনে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছিলেন। সোমবার বাকি আসনগুলির একটি বড় অংশে মনোনয়ন জমা পড়ায় নির্বাচনী প্রস্তুতিতে আরও গতি আসে।দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে নির্ধারিত প্রক্রিয়া মেনে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মনোনয়ন জমাকে ঘিরে মুঙ্গিয়াকামি ব্লক এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও লক্ষ্য করা যায়।তিপ্রামথা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিলেজ কাউন্সিল নির্বাচনে প্রতিটি এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করে মানুষের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করাই তাঁদের মূল লক্ষ্য। এমডিসি উৎপল দেববর্মার দাবি, শনিবার প্রায় ৫০ শতাংশ থেকে সোমবার তা বেড়ে প্রায় ৯০ শতাংশে পৌঁছেছে। বাকি আসনগুলিতেও নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *