Headlines

মুঙ্গিয়াকামিতে ১৯৪ বোতল নিষিদ্ধ এসকফ উদ্ধার, আটক বহিরাজ্যের দুই যুবক!

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল মুঙ্গিয়াকামি থানার পুলিশ। মঙ্গলবার সকালে মুঙ্গিয়াকামি রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বহিরাজ্যের দুই যুবককে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয়েছে মোট ১৯৪ বোতল নিষিদ্ধ এসকফ।পুলিশ সূত্রে জানা যায়, মুঙ্গিয়াকামি থানার ওসি রাজু বৈদ্যর নেতৃত্বে পুলিশ রুটিন ডিউটিতে থাকাকালীন রেলস্টেশন এলাকায় দুই যুবকের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে তাদের উপর নজরদারি চালানোর পর আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।পরবর্তীতে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের ডি.সি.এম সন্দীপ দেববর্মার উপস্থিতিতে তাদের ব্যাগে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকফ উদ্ধার হয়। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পাচারের উদ্দেশ্যেই ওই নেশাজাতীয় সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল। তবে কোথা থেকে এই সামগ্রী আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা তদন্তের পরই স্পষ্ট হবে।আটক দুই যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।রেলস্টেশনকে ব্যবহার করে নেশাজাতীয় সামগ্রী পাচারের চেষ্টা রুখতে পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *