ডেপুটেশন দিতে গিয়ে ফের স্কুলের অফিস রুমে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল SFI নেতাদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বিলোনিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, উত্তর ভারতচন্দ্র দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ডেপুটেশন জমা দিতে গেলে স্কুলের অফিস কক্ষে SFI নেতাদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।SFI-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলেন সংগঠনের নেতারা। সেই সময়েই অফিস রুমের ভিতরে তাঁদের উপর হামলা চালানো হয়।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে SFI নেতৃত্ব। তাঁদের অভিযোগ, গণতান্ত্রিকভাবে দাবি জানাতে গিয়েও যদি সংগঠনের নেতাদের উপর হামলার মুখে পড়তে হয়, তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক।ঘটনার সঠিক কারণ এবং কারা এই হামলার সঙ্গে জড়িত, তা নিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে উত্তেজনা থাকায় পরিস্থিতির দিকে নজর রাখছে সংশ্লিষ্ট মহল।
ডেপুটেশন দিতে গিয়ে স্কুলে আক্রান্ত SFI নেতারা! বিলোনিয়ায় চাঞ্চল্য
