Headlines

বিশ্ব ফিজিওথেরাপি দিবসে আগরতলায় বর্ণাঢ্য র‍্যালি, গুরুত্ব তুলে ধরলেন বিশ্বেশ্বর নন্দী

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রাজধানী আগরতলায় আয়োজিত হলো সচেতনতামূলক র‍্যালি। রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হওয়া এই র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে।ফিজিওথেরাপির গুরুত্ব, সুস্থ জীবনযাপন এবং শারীরিক সক্ষমতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী। তিনি ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা ও ক্রীড়াক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। র‍্যালিতে ফিজিওথেরাপিস্ট, ক্রীড়াবিদসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *