শান্তিরবাজারে আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল দুটি বোলেরো। দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান দুই গাড়ির চালক। তবে সংঘর্ষের জেরে কিছু সময়ের জন্য তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়।জানা গেছে, একটি ONGC-তে কর্মরত বোলেরো, যার নম্বর TR01 H4410, এবং একটি বোলেরো পিকআপ, যার নম্বর TR03 C1593, পরস্পরের মুখোমুখি ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।দুর্ঘটনার পর রাস্তার উপর গাড়ি আটকে পড়ায় দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার থানার পুলিশ। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।প্রাথমিকভাবে অতিরিক্ত গতিবেগকে দুর্ঘটনার কারণ বলে মনে করা হলেও, পরবর্তীতে রাস্তার পাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, দুর্ঘটনার জন্য দুই গাড়ির চালকেরই গাফিলতি ছিল।বড় ধরনের সংঘর্ষ হলেও প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তি এলাকাবাসীর মধ্যে।
শান্তিরবাজারে দুই বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা দুই চালক!
