Headlines

জিরানিয়ায় মিছিল করে বিজেপির মনোনয়ন দাখিল, উপস্থিত মন্ত্রী সুশান্ত

ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে জিরানিয়ায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। মঙ্গলবার মিছিল করে জিরানিয়া ব্লকের অন্তর্গত তিনটি ভিলেজ কমিটির মনোনয়নপত্র জমা দিল বিজেপি।এদিন জিরানিয়া ব্লকের সামনে থেকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল বের হয়। পরে মিছিলটি জিরানিয়া আর ডি ব্লকে পৌঁছালে সেখানে নির্ধারিত প্রক্রিয়ায় মনোনয়নপত্র জমা দেন বিজেপি মনোনীত প্রার্থীরা।মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, মাধববাড়ি ভিসি, পশ্চিম বড়জলা ভিসি এবং বিশ্রামবাড়ি ভিসি—এই তিনটি ভিলেজ কমিটি থেকে বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি উত্তর জয়নগর ভিসি থেকেও একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে এদিনের মিছিল ও মনোনয়ন দাখিলকে ঘিরে জিরানিয়ায় বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *