Headlines

মলয়নগরে বেপরোয়া লরির তাণ্ডব! অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্কুটি চালক

মলয়নগরের রবিপাড়া এলাকায় বেপরোয়া লরির ধাক্কায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন স্কুটি চালক। দুর্ঘটনায় একটি পালসার বাইকও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।জানা যায়, ৩৮ বছর বয়সি অভিদাস নামে এক ব্যক্তি স্কুটি নিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনার কবলে পড়েন। সংঘর্ষের পর স্কুটিসহ একটি পালসার বাইকও ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনায় আহত হন স্কুটি চালক।অভিযোগ, ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিকে উদ্ধার করে অটোযোগে জিবি হাসপাতালে পাঠান।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীনগর থানার পুলিশ। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়।দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটির নম্বর TR01X 1741। স্কুটির নম্বর TR03K 8077 এবং অন্য একটি গাড়ির নম্বর TR01B 9659 বলে জানা গেছে।ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীনগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *