Headlines

হেলমেটবিহীন চালকদের হাতে হেলমেট, বটতলায় পুলিশের সচেতনতা উদ্যোগ!

বটতলা এলাকায় সড়ক নিরাপত্তা ও হেলমেট ব্যবহারে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল পুলিশ ও ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স।সদর এসডিপিও-র নেতৃত্বে হেলমেট ছাড়া বাইক ও স্কুটি চালানো ব্যক্তিদের থামিয়ে সচেতন করা হয়। পাশাপাশি তাঁদের হাতে তুলে দেওয়া হয় হেলমেট।পুলিশের পক্ষ থেকে চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলা এবং নিজেদের নিরাপত্তার জন্য প্রতিবার বাইক বা স্কুটি চালানোর সময় হেলমেট ব্যবহারের আহ্বান জানানো হয়। উদ্যোগের মাধ্যমে শাস্তির পরিবর্তে সচেতনতার বার্তা দেওয়া হয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *