Headlines

বৌদ্ধ মন্দিরে প্রণামী বাক্স ভেঙে চুরি! থানায় মামলা, তদন্তে পুলিশ

পূথিবা বৌদ্ধ মন্দিরে প্রণামী বাক্সের তালা ভেঙে টাকা চুরির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে উজান অভয়নগর ফাঁড়িতে মামলা দায়ের করা হয়েছে।জানা যায়, বুধবার সকালে মন্দিরে গিয়ে পূথিবা ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক দীপক কুমার সিনহা সহ কর্তৃপক্ষের সদস্যরা প্রণামী বাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। মন্দিরের বিভিন্ন জায়গায় টাকাও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।ঘটনাটি নজরে আসার পরই উজান অভয়নগর ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন মন্দির কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ, এলাকায় নিয়মিত পুলিশি টহল না থাকায় চুরির ঘটনা বেড়ে চলেছে।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *