Headlines

ADC ভোটে ১৪ আসনে মনোনয়ন বঞ্চিত কংগ্রেস, সাংবাদিক সম্মেলনে সরব প্রদেশ নেতৃত্ব

এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ১৪টি জায়গায় কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি—এই অভিযোগে ক্ষোভ প্রকাশ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে দলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরব হন নেতৃত্ব।সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, মনোনয়ন পর্বে বিভিন্ন জায়গায় কংগ্রেস প্রার্থীদের বাধার মুখে পড়তে হয়েছে। পাশাপাশি কমলপুরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।এছাড়াও মণিপুরের এক সঙ্গীত শিল্পীকে ঘিরে সাম্প্রতিক ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস। সামগ্রিক পরিস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *