Headlines

দুর্গাপূজায় আগরতলা হবে আরও পরিচ্ছন্ন ও আলোকিত, পৌরনিগমে গুরুত্বপূর্ণ বৈঠক

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে আগরতলা শহরকে পরিচ্ছন্ন, আলোকিত ও সুন্দর রাখতে বিশেষ উদ্যোগ নিল আগরতলা পৌর নিগম। এ নিয়ে পৌরনিগমে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে পূজার সময় শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা, রাস্তাঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং প্রতিটি ওয়ার্ডে অতিরিক্ত কর্মী নিয়োগ নিয়ে আলোচনা হয়। উৎসবের দিনগুলিতে নাগরিক পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়ার কথা জানানো হয়েছে।বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, অন্যান্য কর্পোরেটর এবং সংশ্লিষ্ট আধিকারিকরা। দুর্গাপূজাকে কেন্দ্র করে আগরতলা শহরকে আরও সুন্দর ও নাগরিকবান্ধব করে তুলতেই এই প্রস্তুতি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *