সালেমা ব্লকে ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়নপত্রের স্ক্রুটিনি চলাকালীন সিপিআই(এম) প্রার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে শাসক বিজেপি ও মথা-সমর্থিত দুর্বৃত্তদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে কমলপুর SDM ও SDPO অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআই(এম)।বামেদের অভিযোগ, স্ক্রুটিনির সময় তাদের প্রার্থীদের বাধা দেওয়ার পাশাপাশি হামলা ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বিক্ষোভকারীরা।তাদের দাবি, গণতান্ত্রিক অধিকার ও অবাধ নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। ঘটনাকে কেন্দ্র করে কমলপুরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
সালেমায় স্ক্রুটিনিতে হামলার অভিযোগ, প্রতিবাদে কমলপুরে বামেদের বিক্ষোভ!
