Headlines

চাকরির দাবিতে যুব কংগ্রেসের ৬ ঘণ্টার গণঅবস্থান, PRTC ও TET নিয়োগে সরব বিশালঘর

বিশালঘর জেলা যুব কংগ্রেসের উদ্যোগে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ৬ ঘণ্টার গণঅবস্থান আন্দোলন অনুষ্ঠিত হয়। নিয়োগ প্রক্রিয়ায় PRTC পুনরায় বাধ্যতামূলক করা, TET-১ ও TET-২ উত্তীর্ণ যুবক-যুবতীদের অবিলম্বে নিয়োগ এবং রাজ্যের নিয়োগ নীতির অপব্যবহার বন্ধ করার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।আন্দোলনকারীদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও বহু যুবক-যুবতী দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তাই দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।যুব কংগ্রেসের পক্ষ থেকে সংশ্লিষ্ট দাবিগুলিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *