দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেই জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের। মৃতের নাম সুশীল দাস। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে কমলপুর থানাধীন মেথির মিয়া গ্রামে।জানা যায়, শুক্রবার বৃষ্টির সময় নিজের জমি থেকে গরু আনতে যান সুশীল দাস। সেই সময় আচমকাই বজ্রপাত হলে গুরুতরভাবে আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এই আকস্মিক ঘটনায় পরিবার-পরিজন ও গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক। প্রাকৃতিক দুর্যোগের সময় প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকেও বারবার সতর্ক করা হচ্ছে।
গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু কৃষকের, শোকে স্তব্ধ মেথির মিয়া গ্রাম
