Headlines

মলয়নগর বাইপাসে ৫ দিন ধরে অসহায় কিশোর! উদ্ধার না হওয়ায় ক্ষোভ এলাকাবাসীর

আগরতলার মলয়নগর বাইপাস সংলগ্ন এলাকায় গত ৪ থেকে ৫ দিন ধরে এক অসহায় কিশোর রাস্তার পাশে পড়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও এখনও পর্যন্ত তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি চাইল্ড লাইন, ফায়ার সার্ভিস কিংবা পুলিশ প্রশাসন।এলাকাবাসীরা মানবিকতার খাতিরে ওই কিশোরকে নিয়মিত খাবার ও পানীয় জল দিচ্ছেন। তবে দীর্ঘ সময় ধরে রাস্তার পাশে অসহায় অবস্থায় পড়ে থাকায় কিশোরটির শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণেই এখনও পর্যন্ত কিশোরটির নিরাপত্তা ও চিকিৎসার কোনও ব্যবস্থা করা হয়নি। দ্রুত তাকে উদ্ধার করে উপযুক্ত পুনর্বাসনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *