Headlines

ফলাফলে ‘ব্যাক’ বিভ্রাটে ক্ষোভ, ওমেন্স কলেজের সামনে এবিভিপির বিক্ষোভ

রাজ্যের বিভিন্ন কলেজের পরীক্ষার ফলাফল প্রকাশের পরও পুনরায় পরীক্ষা দেওয়া বহু ছাত্র-ছাত্রীর নামের পাশে ফের ‘ব্যাক’ দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই সমস্যাকে কেন্দ্র করে চরম হয়রানির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। অভিযোগ, কলেজে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ে যেতে বলা হচ্ছে, আবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে কলেজের সঙ্গে কথা বলতে বলা হচ্ছে। ফলে সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে ছাত্র-ছাত্রীদের মধ্যে।এই ঘটনার প্রতিবাদে শুক্রবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র উদ্যোগে আগরতলার ওমেন্স কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান।এদিন আন্দোলনকারীরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডঃ শ্যামল দাসের কুশপুতুল দাহ করেন। এবিভিপির দাবি, দীর্ঘদিন ধরে পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিভ্রাট চললেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *