শারদ উৎসবের আগে বিভিন্ন পেশার শ্রমিকদের বোনাস ও অনুদান দ্রুত প্রদানের দাবিতে সরব হল সিআইটিইউ। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে এ দাবিতে মিছিল করে শ্রম কমিশনারের দপ্তরে গণডেপুটেশন প্রদান করা হয়।সিআইটিইউ অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শ্রম কমিশনারের দপ্তরে পৌঁছায়। সেখানে শ্রমিকদের বিভিন্ন দাবি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, শংকর প্রসাদ দত্ত সহ সিআইটিইউ-র অন্যান্য নেতৃত্ব ও শ্রমিকরা। উৎসবের আগে শ্রমিকদের প্রাপ্য বোনাস ও অনুদান দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা।
শারদ উৎসবের আগে বোনাস-অনুদানের দাবিতে শ্রম কমিশনারের দপ্তরে CITU-র গণডেপুটেশন
