Headlines

নির্ভয়ে ভোটদানের বার্তা, মান্দাইয়ে যৌথ বাহিনীর ফ্ল্যাগ মার্চ

আগামী ২৮ সেপ্টেম্বর ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে বুধবার মান্দাই থানাধীন বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হয়।মান্দাই থানা, বিএসএফের ১০৪ ব্যাটেলিয়ন এবং টি.এস.আর-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ফ্ল্যাগ মার্চ মান্দাই থানা থেকে শুরু হয়ে থানার অধীন বিভিন্ন এলাকা পরিদর্শন করে পুনরায় মান্দাই থানায় এসে শেষ হয়।ফ্ল্যাগ মার্চের মাধ্যমে সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্বাচনকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বার্তাও দেওয়া হয়।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফ্ল্যাগ মার্চের উদ্দেশ্য ও নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানান মান্দাই থানার ওসি দিপু দেববর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *