Headlines

ভর্তির নতুন দিগন্ত খুলছে Techno College of Engineering, B.Tech-এ iPad ও Diploma-তে Lenovo Tablet উপহার!

Techno College of Engineering ২০২৬–২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন Degree ও Diploma কোর্সে ভর্তির আনুষ্ঠানিক ঘোষণা করেছে। Tripura University-এর অধিভুক্ত এবং AICTE অনুমোদিত এই প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ত্রিপুরায় প্রযুক্তি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও শিল্পমুখী প্রশিক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক স্মার্ট ক্লাসরুম, অত্যাধুনিক ল্যাবরেটরি, হাতে-কলমে প্রশিক্ষণ এবং গবেষণাভিত্তিক শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে কলেজে Civil Engineering, Mechanical Engineering, Electrical Engineering, Electrical and Computer Science Engineering, Electronics & Communication Engineering, Computer Science & Engineering এবং Artificial Intelligence & Data Science সহ একাধিক Degree কোর্স চালু রয়েছে। পাশাপাশি বিভিন্ন টেকনিক্যাল স্ট্রিমে Diploma কোর্সেরও সুযোগ রয়েছে।ডিজিটাল শিক্ষাকে আরও শক্তিশালী করতে কলেজ কর্তৃপক্ষ একটি বিশেষ E-learning Initiative চালু করেছে। এই উদ্যোগের আওতায় B.Tech কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের প্রদান করা হবে Latest Generation iPad এবং Diploma কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের দেওয়া হবে Lenovo Tablet। AI-based Learning, Digital Accessibility ও Online Learning Capability বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।প্লেসমেন্ট ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক বছরগুলিতে প্রায় ৮০ শতাংশ প্লেসমেন্ট সাফল্যের মাধ্যমে ছাত্রছাত্রীরা Tata Consultancy Services, Flipkart, TUDIP Technologies, Planet Spark, JBM Group এবং Amrit Cement-এর মতো জাতীয় স্তরের সংস্থায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। Training & Placement Cell-এর উদ্যোগে নিয়মিত Mock Interview, Aptitude Training, Internship Assistance ও Industry Interaction Session আয়োজন করা হয়।এছাড়াও Robotics & Automation Lab, Drone Training Programme, TOOLS Initiative এবং Learn and Earn Programme-এর মতো বিভিন্ন ছাত্রকেন্দ্রিক উদ্যোগ বাস্তবভিত্তিক প্রযুক্তিগত দক্ষতা গড়ে তুলতে সহায়তা করছে। Indian Institute of Technology Bombay, Indian Institute of Technology Guwahati, Central Tool Room এবং MSME Tool Room-এর সঙ্গে একাডেমিক সহযোগিতার মাধ্যমেও উন্নত প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়েছে।বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বাড়াতে প্রতিষ্ঠানটি শীঘ্রই আয়োজন করতে চলেছে রাজ্যস্তরের Science Olympiad “Numerica 6.0” এবং বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী “Scienergy 4.0”। যেখানে ত্রিপুরার বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে নিজেদের বৈজ্ঞানিক দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারা তুলে ধরার সুযোগ পাবে।কলেজ পরিচালন কর্তৃপক্ষ জানিয়েছে, গুণগতমানসম্পন্ন শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও শিল্পসংযুক্ত শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ-প্রস্তুত দক্ষ প্রযুক্তিবিদ গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *