আগরতলা শহরে ফের অটো চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। অভিযোগ, পশ্চিম থানা এলাকার বটতলা শ্মশানের সামনে গতকাল রাতে একটি অটো চুরি করে নিয়ে যায় চোরের দল।অটো চুরির ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা ব্যবস্থা। একদিকে পুলিশ নিয়মিত চোর ধরার দাবি করছে, অন্যদিকে শহরের বিভিন্ন এলাকা থেকে একের পর এক অটো চুরির অভিযোগ সামনে আসছে। ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অটো মালিকদের একাংশ।অটো মালিকদের অভিযোগ, চোর ধরা পড়লেও অটো চুরি বন্ধ হচ্ছে না। তাহলে প্রকৃতপক্ষে চুরি চক্রের বিরুদ্ধে কতটা কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে—সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে।পশ্চিম থানার ওসি সনজিৎ সেনের নেতৃত্বে পুলিশ কীভাবে এই চুরি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার। ঘটনার পর অটো মালিকদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক ও ক্ষোভ। শহরে একের পর এক অটো চুরি—এর স্থায়ী সমাধান কোথায়?এদিকে, চুরি যাওয়া অটোর মালিক নিজের অভিজ্ঞতা ও ক্ষোভের কথা তুলে ধরেছেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে চুরি ঠেকাতে পুলিশের আরও সক্রিয় ভূমিকার দাবি।
আবারও পশ্চিম থানা এলাকায় অটো চুরি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন!
