ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। বৃহস্পতিবার ধর্মনগর জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন এবিভিপির কার্যকর্তারা।ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতেই এই বিক্ষোভ বলে জানিয়েছে এবিভিপি।বিক্ষোভ চলাকালীন বর্ণালী গোস্বামীর কুশপুতুল আগুনে পোড়ানো হয়। আন্দোলনকারীদের দাবি, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পরে ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মার আশ্বাসের পর বিক্ষোভ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, এবিভিপির বিক্ষোভে উত্তেজনা
