ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ভোট প্রস্তুতি আরও জোরদার হয়েছে। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী ভারপ্রাপ্ত পুলিশ মহানির্দেশক জিএস রাওকে সঙ্গে নিয়ে উত্তর ত্রিপুরার ধর্মনগরে যান।ধর্মনগরে পৌঁছে তাঁরা জেলা প্রশাসন ও পুলিশের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈঠকে ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি, ভোটগ্রহণ কেন্দ্রগুলির পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়।নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক ও পুলিশি তৎপরতা বাড়ছে। উত্তর জেলার বিভিন্ন এলাকায় ভোটকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা যায়।রাজ্য নির্বাচন কমিশনার ও ভারপ্রাপ্ত পুলিশ মহানির্দেশকের এই সফরকে ঘিরে ভিলেজ কমিটি নির্বাচন পরিচালনায় প্রশাসনের প্রস্তুতির বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।
ভিলেজ কমিটি ভোটে তৎপরতা তুঙ্গে, ধর্মনগরে কমিশনার-ভারপ্রাপ্ত DGP
