জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিল ককরোচ জনতা পার্টি। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে দিল্লিতে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে দলটি।বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দিপকে। তিনি জানান, ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দিল্লিতে ফের বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেওয়া হবে।সাংবাদিক সম্মেলন থেকে দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের পরবর্তী পরিস্থিতি অনুযায়ী আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।
৪৮ ঘণ্টার আল্টিমেটাম, জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি ককরোচ জনতা পার্টির
