আগরতলায় নিজের সরকারি বাংলোর কনফারেন্স হলে বৃহস্পতিবার ৭২ জন সোমনাথ যাত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। যাত্রার অভিজ্ঞতা ও তীর্থযাত্রীদের সুবিধা-অসুবিধা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং যাত্রা সম্পর্কে খোঁজখবর নেন।পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সোমনাথ যাত্রা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। একইসঙ্গে রাজ্যের একাধিক সমসাময়িক বিষয় নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী।TET উত্তীর্ণ বেকারদের আন্দোলন, কলেজগুলিতে ফ্যাকাল্টি নিয়োগের দাবি এবং ক্যাজুয়েল কর্মীদের পুজোর অগ্রিম প্রদান—সহ বিভিন্ন বিষয় নিয়ে এদিন নিজের বক্তব্য তুলে ধরেন ডা. মানিক সাহা। ফলে সোমনাথ যাত্রীদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াও এদিনের কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পায়।
সোমনাথ যাত্রীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, TET বেকার আন্দোলনসহ একাধিক ইস্যুতে প্রতিক্রিয়া
