Headlines

ধর্মনগরে DYFI-এর বিক্ষোভ, ভোটার তালিকা ও TET ইস্যুতে সরব যুব সংগঠন

ধর্মনগরে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং TET উত্তীর্ণদের আন্দোলনে পুলিশের পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল DYFI। ভোটার তালিকা সংশোধন ও TET উত্তীর্ণদের নিয়োগের দাবিকে ঘিরে বামপন্থী সংগঠনগুলির প্রতিবাদ কর্মসূচি রাজ্যজুড়ে অব্যাহত রয়েছে।শনিবার দুপুর ১টা নাগাদ ধর্মনগর সিপিআই(এম) জেলা কার্যালয়ের সামনে থেকে DYFI ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে মিছিলটি ফের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।সভায় DYFI ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক ভোটার তালিকা নিয়ে ওঠা অভিযোগ এবং TET উত্তীর্ণ বেকারদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও গ্রেফতারের ঘটনার প্রতিবাদ জানান। পাশাপাশি TET উত্তীর্ণদের নিয়োগের দাবির প্রতি সংগঠনের সমর্থনের কথা তুলে ধরেন।উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে বিরোধী দলগুলির একাংশ যোগ্য ভোটার বাদ পড়ার আশঙ্কা প্রকাশ করেছে। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, SIR-এর সিদ্ধান্ত পূর্ণ কমিশনের অনুমোদনেই নেওয়া হয়েছে।এদিনের বিক্ষোভ মিছিলে যুবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *