Headlines

কালীবাজারে মানিক সরকারকে ঘিরে উত্তেজনা, কালো পতাকা হাতে বিজেপির বিক্ষোভ

ত্রিপুরার বামুটিয়া বিধানসভার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। রবিবার তাঁকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং স্লোগান দেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। বিক্ষোভের মধ্যেও মানিক সরকারকে শান্তভাবেই দেখা যায়; পরিস্থিতির দিকে তাকিয়ে তিনি হাসিমুখে প্রতিক্রিয়া জানান।কালীবাজারের এই ঘটনায় ফের প্রকাশ্যে এল শাসক ও বিরোধী শিবিরের রাজনৈতিক টানাপোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে নজরদারি চালায় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *