সাব্রুম মহকুমাজুড়ে উৎসবের আবহে অনুষ্ঠিত হচ্ছে এডিসি ভিলেজ কমিটির নির্বাচন। মহকুমার তিনটি আরডি ব্লক—সাতচাঁদ, রুপাইছড়ি ও পৌয়াংবাড়ীতে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।সাতচাঁদ ব্লকের ১৫টি এডিসি ভিলেজে রয়েছে ৩৬টি ভোটগ্রহণ কেন্দ্র। রুপাইছড়ি ব্লকে ১৮টি ভিলেজের জন্য রয়েছে ২৯টি ভোটগ্রহণ কেন্দ্র। অন্যদিকে, পৌয়াংবাড়ী ব্লকের ৩টি এডিসি ভিলেজে ৮টি ভোটগ্রহণ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। উৎসাহ-উদ্দীপনার মধ্যেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন ভোটাররা। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর নজরদারিতে সাব্রুম মহকুমায় শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ।
সাব্রুমে উৎসবের আবহে ভোট, বুথে বুথে ভোটারদের দীর্ঘ লাইন
