Headlines

বিশালগড়ে চুরি-কাণ্ডে গ্রেপ্তার ৫, উদ্ধার মোবাইল

বিশালগড়ে চুরি-কাণ্ডের তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ। নেতাজিনগর এলাকায় শেফালী দাসের বাড়িতে চুরির অভিযোগের পর তদন্তে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ।জানা গেছে, কয়েকদিন আগে শেফালী দাসের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বিষয়টি থানায় জানানো হলে তদন্ত শুরু করে পুলিশ। এরপর গতকাল গভীর রাতে বিশালগড়ের বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার হয়েছে। সেই মোবাইলে চুরি হওয়া স্বর্ণালংকারের ফুটেজ রয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।সোমবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাঁচ অভিযুক্তকে আদালতে তোলা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় থানার ওসি বাবুল দাস জানান, চুরি-কাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতা বা ‘মাস্টারমাইন্ড’-সহ অন্যদেরও খুব শীঘ্রই আইনের আওতায় আনার চেষ্টা চলছে।চুরি-কাণ্ডের তদন্তে পুলিশের এই গ্রেপ্তারের পর ঘটনায় আরও কারা জড়িত এবং চুরি হওয়া স্বর্ণালংকারের কী পরিমাণ উদ্ধার করা সম্ভব হয়, সেদিকেই এখন নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *