আগরতলা, ২৮ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনার গণেশ কুমারকে ঘিরে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা। তাঁর দাবি, নির্বাচনে জয়লাভ করতে না পারলেই বিরোধীরা নির্বাচন কমিশন ও ভোটপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অপপ্রচার শুরু করে।সোমবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এই অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভিত্তিহীন প্রচার বিভ্রান্তি তৈরি করে। কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও অভিযোগ করেন তিনি।এদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির প্রতি আস্থা রাখা উচিত।
গণেশ কুমারকে ঘিরে বিরোধীদের অপপ্রচার: মুখ্যমন্ত্রী মানিক সাহা
