Headlines

ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড ‘মেগা উদ্যম সমাগম’ স্টল, ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস মন্ত্রীর

আগরতলার প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত ‘রাষ্ট্রীয় মেগা উদ্যম সমাগম ২০২৬’ অনুষ্ঠানে হঠাৎ ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ায় একাধিক স্টল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সোমবার দুপুরে আকস্মিক আবহাওয়ার পরিবর্তনে বেশ কয়েকটি অস্থায়ী স্টল ভেঙে পড়ে এবং বিভিন্ন উদ্যোক্তার প্রদর্শিত পণ্যেরও ক্ষয়ক্ষতি হয়।ত্রিপুরায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (MSME) খাতের বিকাশ এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে TIDCL-এর উদ্যোগে এই বৃহৎ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার উদ্যোক্তা, স্বনির্ভর গোষ্ঠী (SHG), FPO, স্টার্টআপ প্রতিনিধি, হস্তশিল্পী ও যুব সমাজ অংশগ্রহণ করেন। সরকারি প্রকল্প, ঋণ-ভর্তুকি, ডিজিটাল মার্কেটিং, বাজার সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি MSME পণ্যের প্রদর্শনী ও উদ্যোক্তা সম্মাননাও প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্তনা চাকমা, নবাদল বণিক এবং বিশ্বজিৎ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।ঝড়ে ক্ষতিগ্রস্ত স্টলগুলি ঘুরে দেখেন মন্ত্রী ও দপ্তরের আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, বিষয়টি খতিয়ে দেখে দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *