Headlines

ধুলোয় অতিষ্ঠ জনজীবন, খোয়াই-তেলিয়ামুড়া সড়কে পথ অবরোধে ক্ষুব্ধ মানুষ

খোয়াই-তেলিয়ামুড়া জাতীয় সড়কের সম্প্রসারণ কাজে গাফিলতি ও দীর্ঘদিন ধরে রাস্তার ধুলো নিয়ন্ত্রণে জল না ছিটানোর অভিযোগে পথ অবরোধে নামলেন উত্তর কমারনগর এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ চললেও নিয়মিতভাবে রাস্তায় জল ছিটানো হচ্ছে না। ফলে প্রতিদিন তীব্র ধুলোয় অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে এলাকার শিশুদের শ্বাসকষ্টসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ তাঁদের।বাসিন্দাদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার নির্মাণকারী সংস্থার দায়িত্বপ্রাপ্তদের জানানো হলেও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মঙ্গলবার নির্মাণকাজের দায়িত্বে থাকা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। গাড়ি আটকে কর্মকর্তাদের সামনেই নিজেদের ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।স্থানীয়দের স্পষ্ট দাবি, নিয়মিত ও সঠিকভাবে জল ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ এবং স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ মেনে নেওয়া হবে না।এদিকে পথ অবরোধের জেরে জাতীয় সড়কের উভয় প্রান্তে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *